1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বাহুবল দুই পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৯.০৮ পিএম
  • ৩৫৫ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার কামারগাও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের ২ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকলে কলেজ ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের চেরাগ মহালদারের ছেলে ইউসুফ মিয়া (৪০) ও হাছন আলীর ছেলে উস্তার মিয়া (৪২)। এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাত ১২ টার দিকে উভয় পক্ষের বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান।

জায়গার সীমানা নির্ধারণ নিয়ে কামারগাও গ্রামের আব্রæ মিয়ার ছেলে ফারুক মিয়া ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের চেরাগ মহালদারের ছেলে ইউসুফ গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাস খানেক পূর্বে উভয় পক্ষে মারামারির ঘটনা ঘটে। এতে ইউসুফ মিয়া ও তার ভাই লিয়াকত আলীর বিরুদ্ধে ফারুক মিয়ার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এ মামলায় গত ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা জামিন জামিন লাভ করেন। এরপর থেকে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। দুই দিন পূর্বেও তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় পুনরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিষয়টির জের ধরে রাত ১০ টায় ইউসুফ মিয়া ও উস্তার মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত ইউসুফ মিয়া, উস্তার মিয়া, আতাউর মিয়া, সোলেয়মান আহমেদ, হাছন আলী।

শহীদ মিয়া ও কালা মকসুদসহ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মিয়া ও উস্তার মিয়াকে মৃত ঘোষনা করেন। রাতে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়িতে হামলা, ভাংচুর ও ব্যাপক অগ্নি সংযোগ করে। হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com