1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে প্রকৌশলী কার্যালয়ে ১যুগ ধরে কর্মরত সার্ভেয়ার সোহেল রানা বদলীকৃত সার্ভেয়ারকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেনা

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৯.০৬ পিএম
  • ৩৯৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার সোহেল রানা বদলীর আদেশ প্রাপ্তির পরও এক যুগ ধরে কর্মরত কিন্তু এখন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না সদ্য মাধবপুরে বদলীকৃত সার্ভেয়ার দেলোয়ার হোসেনকে। সার্ভেয়ার সোহেল রানার দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্বারক নং ২০১২/১৩৭৪ তারিখ ১০.০৯.২০১২ বদলীর আদেশ মোতাবেক বর্তমান সার্ভেয়ার সোহেল রানা মাধবপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর যোগদান করেন। ১১ বছর যাবৎ একই উপজেলায় কর্মরত থাকায় নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন সার্ভেয়ার সোহেল রানা।

স্থানীয়ভাবে রাজনৈতিক দলের কতিপয় নেতা সহ প্রভাবশালীদের আশির্বাদের সুবাধে একাধিকবার বদলীর আদেশ আসলেও তা ঠেকিয়ে দেন। তার দাপটে প্রকৌশল শাখার কর্মকর্তা N কর্মচারীরা তটস্ত থাকেন। দীর্ঘদিন একই এলাকায় চাকুরীর কারনে সে মাধবপুরে স্থায়ীভাবে বসবাসের জন্য জায়গা জমিন ক্রয় করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এছাড়া কতিপয় অসাধূ ঠিকাদারের সাথে যোগসাজশে সার্ভেয়ার সোহেল রানা ঠিকাদারী ব্যাবসায়ও নিয়োজিত রয়েছেন। নিয়মিত অফিসে না আসা সহ তার বিরুদ্বে নানা অসদাচরনের অভিযোগ রয়েছে। এদিকে গত বছরের ৭ ডিসেম্বর এলজিইডির সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলেী নির্মল কুমার বিশ্বাস স্বাক্ষরতি এক অফিস আদেশে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার দেলোয়ার হোসেনকে মাধবপুরে একই পদে বদলী করেন। অফিস আদেশের প্রেক্ষিতে দেলোয়ার হোসেন নবীগঞ্জ উপজেলা প্রকৌশলীর স্বারক নং,৪৬.০২.৩৬৭৭.০০০০.৯৯.০০২.২৩.৬০৯ তারিখ ২১.০৯.২০২৩ এর প্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর মাধবপুর উপজেলা প্রকৌশলীর নিকট যোগদান পত্র দাখিল করেন। যোগদান পত্র দাখিল করার পরও সার্ভেয়ার সোহেল রানা দেলোয়ার হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে সময়ক্ষেপন করছেন।

দেলোয়ার হোসেনের যোগদান ঠেকাতে আবারো নানা জায়গায় দৌড়ঝাপ করছেন সোহেল রানা। এ ব্যাপারে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা উপজেলা প্রকৌশলীর দায়িত্ব। আমি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে অবগত নই। খোজ খবর নিয়ে জানাচ্ছি।

মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সার্ভেয়ার সোহেল রানা এখানে দীর্ঘদিন যাবৎ আছে এটা সত্য। কিন্তু নতুন কেউ এ পদে বদলী হয়ে আসলে অফিসের কাজে ব্যাঘাত ঘটবে। কারন হিসেবে তিনি জানান, তথ্য জানা না থাকলে কাজ করবে কিভাবে। তাহলে অফিস আদেশ মানবেননা এমন প্রশ্নের জবাবে তিনি নিশ্চুপ থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com