1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

সার্কিট ব্রেকার নিম্নসীমা ১০ শতাংশে উন্নীতির বিষয়টি গুজব: বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২, ২.০৬ পিএম
  • ২২২ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদরের নিচের সার্কিট ব্রেকার ১০ শতাংশে উন্নীত করার বিষয়টিকে গুজব বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রোববার (২০ মার্চ) বিএসইসি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসি চেয়ারম্যান জানান, শেয়ারদরের নিচের সার্কিট ব্রেকার শিগগির ১০ শতাংশে উন্নীত করা হবে- এমন কোন সিদ্ধান্ত কমিশন নেয়নি। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট।

উল্লেখ্য, পুঁজিবাজারে দরপতন ঠেকাতে গত ৮ মার্চ বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ সার্কিট ব্রেকার ২ শতাংশ করার বিষয়টি গণমাধ্যমকে জানান। ৯ মার্চ থেকে কার্যকর হয় বিএসইসির এই সিদ্ধান্ত। তবে ২০ মার্চ একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টালে ‘সার্কিট ব্রেকারে নিম্নসীমা ফের ১০ শতাংশ করার পরিকল্পনা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বিএসইসির শীর্ষ এক কর্মকর্তার সূত্র উল্লেখ করলেও কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান নিম্নসীমা ফের ১০ শতাংশ করার পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com