1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

খালি পড়ে আছে ৭০ লাখ ভবন

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫.০৮ পিএম
  • ১৮৪ Time View

চীনের আবাসন খাতে এত বেশি খালি ভবন রয়েছে যে, সেগুলো দেশটির বিদ্যমান জনসংখ্যা কোনোভাবেই পূরণ করতে পারবে না। বিদ্যমান খালি ভবনগুলো পূরণ করতে কমবেশি প্রায় ৩০০ কোটি জনসংখ্যা প্রয়োজন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক সাবেক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, চীনের আবাসন খাতে একপ্রকার বিস্ফোরণই ঘটেছে। দেশটিতে বর্তমানে ৭০ লাখ নতুন ভবন খালি পড়ে আছে। মূলত গত শতকের ৯০-এর দশক থেকে শুরু করে করোনা মহামারির আগ পর্যন্ত দেশটির আবাসন খাতে কয়েক শ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। কিন্তু চাহিদার বিপরীতে জোগান বেশি হওয়ায় খাতটি বর্তমানে বেশ সংকটের মধ্যে রয়েছে।

চীনের আবাসন খাত ২০২১ সালের আগ পর্যন্তও দেশটির প্রবৃদ্ধির অন্যতম পিলার ছিল। তবে, আবাসন খাতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে গ্রুপ সংকটের কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করলে সংকট সামনে আসে। এ বিষয়ে সরকার কোনো মন্তব্য করেনি এখনও। এই প্রথম কোনো সাবেক কর্মকর্তা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য বলছে, সারা দেশে আবাসন খাতে প্রায় ৬৫ কোটি বর্গমিটার খালি ভবন পড়ে রয়েছে। এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, সব মিলিয়ে ৭২ লাখ খালি ভবন রয়েছে চীনজুড়ে।

এসব ভবনের প্রতিটি বাড়ি বা অ্যাপার্টমেন্টের আয়তন গড়ে ৯৭০ বর্গফুট। তবে, সেসব আবাসিক ভবনকে ধরা হয়নি, যেগুলো এরই মধ্যে ক্রেতারা অগ্রিম টাকা দিয়ে কিনে নিয়েছেন, কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটের কারণে নির্মাণ করতে পারেনি।

চীনের পরিসংখ্যান ব্যুরোর সাবেক উপপ্রধান হে কেং (৮১) বলেন, এখন কয়টি বাড়ি খালি পড়ে আছে আপনি অনুমান করতে পারেন? প্রত্যেক বিশেষজ্ঞই আলাদা আলাদা সংখ্যা বলছেন। তবে অনেকেই বিশ্বাস করেন বর্তমানে যে পরিমাণ খালি বাড়ি পড়ে আছে সেগুলোতে অন্তত ৩০০ কোটি মানুষ থাকতে পারবেন।

চায়না নিউজ সার্ভিসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ডংগুয়ানে এক ফোরামে হে কেং এ কথা বলেন।

ফোরামে তিনি আরও বলেন, এই অনুমান হয়তো খানিকটা বেশি হতে পারে, তবে এটি নিশ্চিত যে, দেশের ১৪০ কোটির বেশি মানুষ এই খালি ভবনগুলো কোনোভাবেই পূরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com