1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে

  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৪১ পিএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সরকার খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যথ হয়ে বিচার বিভাগকে লেলিয়ে দিয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। জনগন আওয়ামী জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে চায়। কারন দুর্নীতি দুঃশাসন ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

তিনি আজ (রবিবার) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা টার্গেট খালেদা জিয়া। কারন খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব। তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারান্তরীন করে রেখেছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মহান আল্লাহ বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন।

তরুনদলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ডা: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুঁইয়া, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো: হানিফ,  তরুনদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি টি এইচ তোফা, সহ-সভাপতি মো: সজল মিয়া, মোঃ সাইফুল ইসলাম রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরকার, মোঃ সোহেল, মোঃ সাঈদুর রহমান, মোঃ মাহমুদুর রহমান মান্না, মো জাহাঙ্গীর হোসেন, মোঃ  মাহবুবুল আলম শিপন, মোঃ  জহিরুল ইসলাম, মোঃ শাহ জালাল সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদসা, কবির হোসেন জেহাদী, প্রচার সম্পাাদক কবির হোসেন মোড়ল প্রমুখ।

সভায় মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com