রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

মাধবপুরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার ৬জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা সিলেট মহাসড়কে টহল পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৬ সদস‍্যকে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হল বাহুবল উপজেলার হিমারাগাঁ গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮) আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেক আহম্মেদ (৩৩) একই গ্রামের আমরু মিয়ার ছেলে আল আমীন (২৯) লায়েক  মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও একই গ্রামের মুতিমিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৬) এবং মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার মোহাম্মদ মনির মিয়া (৩৫)।

ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো  হয়েছে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন রাকিব জানান, রবিবার (২৪-সেপ্টেম্বর) ভোররাতে টহলে ছিলেন এস আই সুজন শ‍্যামের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গোপন সূত্রে খবর পায় ৭নং জগদীশপুর ইউনিয়নের বেজুড়া ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ‍্যেবর্তী স্থানে একদল দৃবৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ঘটনা স্থলে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ৬জন কে হাতে নাতে আটক করে। অপর দৃবৃত্তরা পুলিশের উপস্হিতি আচঁ করতে পেরে একটি পিকআপে করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতের হেফাজত থেকে দুটি রামদা, লোহার শাবল, ছুরা, তালা ভাঙ্গার যন্ত্র ও রশি উদ্ধার  করা হয়। মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর  রহমান আতিক বলেন, গ্রেফতারকৃত আসামিদের রবিবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS