1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৫৬ এএম
  • ২৭২ Time View

বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে অথবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার যেকোনো দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে বা কোনো দুর্ঘটনার আশংকা থাকলে হটলাইন ১৬৯৯৯ নম্বরে কল করে জানান।

এর আগে, মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com