1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

লাকসামের ইউ.পি সদস্য আবুল কাসেম হত্যার বিচার চায় নিহতের পরিবার ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৫৬ পিএম
  • ৩৬৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লাকসাম উপজেলার মোজাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এবং নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রের কল্যাণে ও জনস্বার্থে সমাজ থেকে মাদক নির্মূলের জন্য

বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন ইউপি সদস্য আবুল কাসেম। মাদক নির্মূলে তার বলিষ্ঠ ভূমিকায় ক্ষিপ্ত হয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবনকারীরা প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। প্রান্তিক পর্যায়ের জনপ্রতিনিধিরা রাষ্ট্রের কল্যাণে ও জনস্বার্থে সামাজিক বিভিন্ন বিচার-সালিশ সহ সমাজের নানা অনিয়ম ও আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় প্রায়ই এমন নির্মমতার শিকার হন। অথচ দেশের সমাজ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের এদিকে তেমন গুরুত্ব পরিলক্ষিত হয় না।

ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য ‘বাইসস’ এর পক্ষ থেকে সরকারের নিকট ১০ দফা দাবি উত্থাপনের প্রক্রিয়া চলমান। এই ১০ দফা দাবির মধ্যে ৮ নম্বরে দায়িত্ব পালনকালীন যদি কোনো ইউপি সদস্য দুষ্কৃতকারীর হাতে খুন হন তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাইসস’র মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম নিহত আবুল কাসেমের ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

এসময় নিহত আবুল কাসেমের বাবা-মা, স্ত্রী, ছেলে- মেয়ে ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যরা ও বাইসস এর সিনিয়র ভাইস-চেয়ারম্যান হাসান রকীব আজাদ  উপস্থতি ছলিনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com