1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

নকলের দায়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩২ পিএম
  • ৩২১ Time View

রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল ভেন্যুতে এ ঘটনা ঘটে।পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে আটক করি। পরে তাদেরকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। একইসঙ্গে কক্ষে থাকা দুই শিক্ষককে দায়িত্ব অবহেলা করায় প্রত্যাহার করা হয়েছে।

পরীক্ষার কেন্দ্রসচিব মো. আব্দুল মান্নান বলেন, ইউএনও স্যার সকালে নকল করায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীরা কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মণ্ডল এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রভাষক তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com