1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

ডেঙ্গু মোকাবেলায় দুই মেয়র ব্যর্থ: আশরাফ আলী হাওলাদার

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র সহ সারাদেশের সিটি কর্পোরেশন ও পৌর মেয়ররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৩খ্রি. সোমবার বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদারের শুভ জন্মদিন উপলক্ষে পল্টনে অনুষ্ঠিতক এক চায়ের আড্ডায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশরাফ হাওলাদার বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় ডেঙ্গুতে ১০—১৫ জন মারা যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। অথচ মেয়ররা কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না। ডেঙ্গুকে মহামারি ঘোষণা করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা শ্রমজীবী সাধারণ মানুষ। পরিবার নিয়ে তারা আজ মানবেতর জীবনযাপন করছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই তাদের দুর্দশা লাঘবে অবিলম্বে সকল জিনিসপত্রের দাম কমাতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব তোজামেল হক তাজেম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তিতুমীর চোকদার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সিনিয়র সহ—সভাপতি ফারুক আহাম্মদ জামালপুরী, মোঃ আবুল হোসেন, সহ—সভাপতি ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আকন, যুগ্ম সম্পাদক মোঃ হায়দার আলী, মোহাম্মদ আলী সাগর, সাংগঠনিক সম্পাদক ক্বারী কাজী মোঃ বোরহান উদ্দিন চিশতী, সহ—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মোঃ কাউছার হোসেন, মোঃ নুরুদ্দীন, আল—আমিন, মোঃ শহীদ, মোঃ আবুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com