1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় প্রাণহানি ৫ হাজারের বেশি

  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫০ এএম
  • ৩২৫ Time View

স্মরণকালের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েলের’ তাণ্ডবে সুনামির মতো লিবিয়ার উপকূলীয় অঞ্চলের বহু মানুষ সাগরে ভেসে যায়। সবেচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরপূর্বাঞ্চলের মানুষ বুঝতেই পারেনি এর ভয়াবহতা কতটুকু। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন, নিখোঁজ অন্তত ১০ হাজার। 

রবিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। এর তাণ্ডবে ভেসে যায় ঘর-বাড়ি, যান বাহনসহ বহু গবাদি পশু। ভারী বৃষ্টিতে দুইটি বড় বাঁধ ভেঙে ধরনের ক্ষতির মুখে পড়েছে। এতে আরও তলিয়ে যায় লোকালয়।

লিবিয়ায় আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের প্রধান তামের রমাদান মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের নিখোঁজের সংখ্যাটা জানানোর চেষ্টা করেছেন। বলেন, ‘মৃত্যুর তালিকা দীর্ঘ’।

গতকাল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্যোগে অন্তত ৫ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে সিএনএন স্বাধীনভাবে মৃত্যুর সংখ্যা বা নিখোঁজদের যাচাই করতে সক্ষম হয়নি। নিহত এবং নিখোঁজদের মধ্যে অন্য দেশের নাগরিকও রয়েছেন। এ প্রসঙ্গে উত্তরপূর্বাঞ্চলীয় শহর তোব্রুকের কর্মকর্তারা বলেন, অন্তত ১৪৫ জন মিসরীয় আছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বের শহর ডেরনা। পুরো শহরটি কাঁদায় তলিয়ে আছে। সবকিছু শেষ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় ও বন্যা। এখানেই ৬ হাজারের মতো নিখোঁজ। শহরের আশপাশের এলাকাগুলোও ঢেউয়ে ভেসে গেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

মৃতদেহ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চেনার কোনও উপায় নেই। উদ্ধার তৎপরতা চললেও রাস্তা ঘাট ধসে গেছে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ বন্ধ। এদিকে চিকিৎসক সংকটে প্রাথমিক সেবা পেতেও ভুগতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের।

লিবিয়ায় চলতি বছর মারাত্মক গরমের পর বৃষ্টি, তারপরও এমন ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। এটি জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রভাব মনে করছেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী এবং আবহাওয়াবিদ কার্স্টেন হাউস্টেইন।

-সিএনএন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com