1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

বাংলাদেশকে ভারতের সমান গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৭.৪৫ পিএম
  • ৩৬০ Time View

কদিন আগেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার দলের কাছে হোয়াইটওয়াশ ভারত পরিসংখ্যান ও সার্বিক বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে ভারতের মতো করেই বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা।

সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বিবর্ণ হলেও ওয়ানডের চিত্র একেবারে ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের উন্নতির ছাপ রেখেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৪ ওয়ানডে খেলা বাংলাদেশ এখন পর্যন্ত জয় না পেলেও সর্বশেষ ৬ দেখায় সমানে সমানে লড়াই করেছে টাইগাররা। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৬ ওয়ানডের তিনটিতে বাংলাদেশ আর তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

ঘরের মাঠে দুটি এবং সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে একটি জয় পেয়েছে বাংলাদেশ। অপর দিকে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তিনটিতেই জয় পেয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশের চেয়ে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও তামিম ইকবালের দলকে হালকাভাবে নিতে নারাজ প্রোটিয়া অধিনায়ক।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বাভুমা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা তাদের হালকাভাবে নেবো না। আমরা যখন মাঠে নামবো তখন নিশ্চিত কোনো প্রত্যাশা নিয়ে মাঠে নামবো না। আমরা জানি আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে যেটা ভারতের সঙ্গে আমরা করেছি। আমরা সিরিজের সঙ্গে ফলাফল পক্ষে আনার চেষ্টা করবো। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটা মানদণ্ড দাঁড় করা দরকার। প্রতিটি খেলায় আরও ভালো করার জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা নিশ্চিতভাবেই এমনটা ভাবছি না যে বাংলাদেশকে হালকাভাবে নেবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com