1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

৩৬৬ কোটি টাকার সার কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ২৯৮ Time View

মরক্কো ও সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন এসপি, ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৩০ হাজার টন এসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় হবে ৩৬৬ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা।

এ সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজকে ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, কৃষি মন্ত্রণালয়ের দু’টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

এর মধ্যে ক্রয় কমিটি ৫ টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। অনুমোদিত ৫ টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com