1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ব্যাংকের সুদহার আরও বাড়বে

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৩৭৩ Time View

আগামী দিনে ব্যাংকের সুদহার আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্স রুমে এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

এসময় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের বিভিন্ন হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান সংকট নিরসনে রাজস্ব বিভাগের সঙ্গে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ব্যবসার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।

এসময় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান বলেন, সরকার অনেক দিন থেকেই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার তাগিদ দেন তিনি।

তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণে চ্যালেঞ্জ রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি।

এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com