রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

ডেলিভারি ম্যানদের পেমেন্ট সহজ করবে বিকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৬০ Time View

দেশজুড়ে পণ্য ডেলিভারির প্রতিষ্ঠান ‘ডেলিভারি টাইগার’ তাদের ডেলিভারি ম্যানদের কাছ থেকে গ্রাহকের দেয়া ‘ক্যাশ অন ডেলিভারি’-র টাকা সংগ্রহ করতে পারবে বিকাশের মাধ্যমে। সম্প্রতি এই বিজনেস পেমেন্ট সল্যুশন চালুর লক্ষ্যে বিকাশের সাথে ডেলিভারি টাইগারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ডেলিভারি টাইগারের সিইও এ কে এম ফাহিম মাশরুর এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই সুবিধার ফলে ডেলিভারি ম্যানরা পণ্য পৌঁছানোর পর গ্রাহকের কাছে ক্যাশ টাকা নিয়ে তা দেশজুড়ে ছড়িয়ে থাকা এজেন্ট অ্যাপ ব্যবহারকারী যেকোনো বিকাশ এজেন্টের মাধ্যমে ডেলিভারি টাইগারের মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন।

এই বিজনেস পেমেন্ট সল্যুশনের কল্যাণে তাদেরকে আর দিনশেষে ডেলিভারি টাইগারের অফিসে গিয়ে পেমেন্ট পৌঁছে দিয়ে আসতে হবে না। অন্যদিকে, ডেলিভারি টাইগারের জন্যও ক্যাশ অন ডেলিভারি সংগ্রহ করার প্রক্রিয়া আরো সহজ ও স্বয়ংক্রিয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS