1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

আগস্টে বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৯৩৬টি

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪৮ পিএম
  • ৩১৬ Time View

সদ্য সমাপ্ত আগস্ট মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারী কিছুটা বেড়েছে। আগস্ট মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগস্ট মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টি। আর জুলাই মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৩ হাজার ২৫টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে ৩ হাজার ৯৩৬টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও ৩ হাজার  ২৬টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব  ৮১৫টি বেড়ে চার লাখ ২৩ হাজার ১১৬টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১টিতে।

আগস্ট মাসে  কোম্পানি বিও হিসাব বেড়েছে ৯৫টি। আলোচ্য  মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৪৪৭টিতে। আর জুলাই মাসে দাঁড়িয়েছে  ১৬ হাজার ৩৫২টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭১ হাজার ১৯৯টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ৫৫ হাজার ৪৬১টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৭৪টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com