1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে টুইটার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯.২৫ পিএম
  • ৩০৭ Time View

এক্স-এ (পূর্বনাম টুইটার) অডিও-ভিডিও কলের সুবিধা নিয়ে আসছেন ইলন মাস্ক। নিজের এক্স একাউন্টে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।

এর মাধ্যমে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটকে ‘এভ্রিথিং অ্যাপ’ বানানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। তবে এ সুবিধা কি সবার জন্য, নাকি শুধু ভেরিফায়েড সাবস্ক্রাইবারদের জন্য তা জানাননি ইলন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে ইলন লেখেন, কোনো ফোন নাম্বার ছাড়াই এক্স ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে অডিও-ভিডিও কলে কথা বলতে পারবেন। নতুন এ ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড, পিসিসহ ম্যাক ওএসেও কাজ করবে।

পোস্টটিতে ইলন কেনো এক্সের এ ফিচারটি অন্যদের থেকে সেরা সে বিষয়টিও তুলে ধরেন। তিনি লেখেন, ফিচারটি ব্যবহারের জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন নেই। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে তিনি কার্যকরী গ্লোবাল অ্যাড্রেস বুক হিসেবে আখ্যা দিয়েছেন।

এর আগে চলতি বছরের মে মাসে সে সময় টুইটার নামে পরিচিত এ সামাজিক যোগাযোগমাধ্যমে কলিং ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। এমনকি, চলতি মাসের শুরুতেই এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়েও একই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

বর্তমানে এক্স প্ল্যাটফর্ম শুধু ডিরেক্ট ম্যাসেজের সুবিধা রয়েছে। এখন পর্যন্ত ব্যবহারকারীরা শুধু ‘স্পেসেস’র মাধ্যমে লাইভ চ্যাট করতে পারেন। তবে স্পেসেস একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ কথপোকথনে অংশ নিতে পারে।

গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪ কোটি ডলারের বিনিময়ে এক্স বা তৎকালীন টুইটার কিনে নিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকেই প্ল্যাটফর্মের নাম থেকে শুরু করে ফিচার সংযোজন-বিয়োজনসহ জনপ্রিয় এ মাইক্রো ব্লগিং সাইটে একের পর এক পরিবর্তন আসছে।

চলতি মাসেই প্ল্যাটফর্মটিতে ব্লকিং ফিচার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বরখাস্ত করা হয় এক্সের কন্টেন্ট মডারেটরদের। একই সঙ্গে পূর্বে নিয়ম ভঙ্গের কারণে ব্যান করা ব্যবহারকারীদের ফিরিয়ে আনেন ইলন, যার মধ্যে বড় একটি নাম হলো, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

-ডেইল মেইল

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com