1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

ইউনিলিভারে নতুন চেয়ারম্যান নিয়োগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯.০৬ পিএম
  • ৩১১ Time View

দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) জাভেদ আখতারকে ২০২৩ সালের ২৮ আগস্ট থেকে সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।

রবিবার (২৭ আগস্ট) আয়োজিত পরিচালনা পর্ষদের ১৯৪ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানির বর্তমান সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ কেদার লেলে-র স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২০ সাল থেকে এ দায়িত্ব পালন করে করছিলেন। এই ছয় দশক ধরে চলে আসা কোম্পানিটির নতুন চেয়ারম্যানের ভূমিকার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশের ব্যবসার নেতৃত্ব দিতে জাভেদ ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্বও পালন করবেন। একইসাথে তিনি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমের সদস্য হিসেবেও থাকবেন।

এই উপলক্ষে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট রোহিত জাওয়া বলেন, “আমি জাভেদকে আমাদের বাংলাদেশের ব্যবসায় তার অসামান্য নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের ভোক্তাদের জন্য সেরা ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক ফলাফলকে শক্তিশালী করার জন্য তার প্রচেষ্টা, এবং একই সাথে, ইউনিলিভারের সামাজিক ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কম্পাস প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নে কাজ করা সত্যিই প্রশংসনীয়। ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে জাভেদকে ইউনিলিভার দক্ষিণ এশিয়া লিডারশিপ টিমে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি আত্মবিশ্বাসী যে তার নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশীদারিত্ব অব্যাহত রাখবে।

জাভেদ আখতার ২০০০ সালে ইউনিলিভারে যোগদান করেন, এরপর তিনি দুই দশকেরও দীর্ঘ পেশাগত জীবনে দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিসরে প্রশংসনীয় ব্যবসায়িক দক্ষতা, কনজ্যুমার সেন্ট্রিসিটি ও নেতৃত্বের নজির স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভূমিকা পালন করে এসেছেন। একজন ‘ক্যারিয়ার মার্কেটার’ হিসেবে জাভেদ আখতার বহু উদ্ভাবন, যোগাযোগ ও সক্ষমতা বিষয়ক প্রোগ্রামে কাজ করেছে যা তাকে এনে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি। তিনি বিভিন্ন ‘চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ও পরিচালনা করেছেন যেখানে তিনি যুগান্তকারী প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মাধ্যমে ব্যবসা খাতকে নতুন রূপ দিয়েছেন। সফল বেশ কয়েকটি আন্তর্জাতিক কার্যক্রমের পর জাভেদকে ২০২১ সালে ইউনিলিভারের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়। ইউনিলিভারের উদ্দেশ্য-চালিত ব্যবসায়িক কৌশলের মাধ্যমে সেরা ‘বিজনেস পারফরম্যান্স’ উপহার দেয়ার তার এই অভিযানে তিনি ইউনিলিভার বাংলাদেশ এর প্রবৃদ্ধির যাত্রাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যান। প্লাস্টিক বর্জ্যমুক্ত বাংলাদেশ নিশ্চিত করার ইউবিএল এর লক্ষ্যমাত্রা পূরণে জাভেদ বহু আগে থেকেই কাজ করে আসছেন। তার কাজের মেয়াদকালে এই কোম্পানিও বৈচিত্র‌্য, সমতা এবং অন্তর্ভুক্তিকরণের এজেন্ডায় আরো এগিয়ে গেছে। একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তিনি সক্রিয়ভাবে ভোক্তা, গ্রাহক, অংশীদার এবং সকল স্তরের কর্মীদের উপর বেশি মনোযোগ দিয়েছেন।

জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ভারতের আইআইএম আহমেদাবাদ এবং সিঙ্গাপুরের আইএনএসইএডি থেকে প্রশিক্ষণ লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com