1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে হকারদের পুনর্বাসন করতেন: হকার নেতৃবৃন্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু বেঁচে থাকলে হকার ও বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতেন। বঙ্গবন্ধু না থাকায় এদেশের শ্রমজীবী মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছেন। দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করলেও দুঃখী মানুষের দুঃখ লাঘভ হয়নি। তাই জাতীয় শোক দিবসে হকার নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে হকারদের হকারদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতেন।

আজ ৩১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ আয়োজিত এক শোক সভায় হকার সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেন। শোক সভায় সভাপতিত্ব করেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তব্য রাখেন, হকার সংগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি কামাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক আবুল কালাম জুয়েল, খোকন মজুমদার প্রমুখ।

সভার শুরুতেই বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাদের শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সময় ঢাকা মতিঝিল এবং হলিডে হকার মার্কেটে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করা হয় এবং বলা হয়, এই উচ্ছেদ অভিযান মাননীয় মেয়রের ওয়াদার বরখেলাপ। এ ব্যাপারে মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com