1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

দেশে আর ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না

  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯.৪৫ পিএম
  • ২৮৯ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে আর কখনো ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

আজ ৩০ আগস্ট ২০২৩ বুধবার বিকাল ৪:৩০ টায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর উদ্যোগে ওয়াকফাহ এস্টেট মসজিদ, মতিঝিলে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫’র ১৫ই আগস্ট ও ২০০৪’র ২১শে আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলংকজনক অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তারই ধারবাহিতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪’র ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই। সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর খুনি ও গ্রেনেড হামলার রায় অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

মিজানুর রহমান মিজু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে যে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ওলামা লীগের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ ন্যাপের সহ—সভাপতি স্বপন কুমার সাহা, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব সিএম মানিক, শেখ বাদশা উদ্দিন মিন্টু, মহিলা সম্পাদিকা তাহিরা আক্তার, আনিছা খাতুন টুনি, আওয়ামী লীগ নেতা তাজুম ইসলাম, তরুণ সংঘের সহ—সভাপতি এস এম আমানুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট ও ২১ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com