ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকালের মতো আজকেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ১৯৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫০ কোটি ২৭ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, জেমিনী সী ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইর, এসকে ট্রিমস এবং সোনালী পেপার।