1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

আইপিওর অর্থ ব্যবহারে অনিয়ম দেশ জেনারেলের, ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৯.৫৯ এএম
  • ৩৬৫ Time View

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহারে আইন লংঘন করার অভিযোগ উঠেছে। কোম্পানিটি আইপিওর প্রসপেক্টাসে বর্ণিত খাতের বাইরে অর্থ বিনিয়োগ করছে। অনুমতি ছাড়াই বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে এই খাতের অর্থ।

আইপিওর অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কাছে অর্থ ব্যবহার সংক্রান্ত নথিপত্র চেয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, আইপিও অর্থ ব্যবহারের বিষয়ে কোম্পানি গত বছর ২৯ জুলাই প্রতিবেদন জমা দেয়। সেখানে দেখা যায়, কোম্পানি এফডিআরে বিনিয়োগের জন্য আইপিওর অর্থ ব্যবহার করেছে। তবে কোনো টি-বন্ডে (ট্রেজারি বন্ড) বিনিয়োগ নেই, যা প্রসপেক্টাস অনুযায়ী হওয়া উচিত ছিল। এছাড়াও শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে এবং আইপিওর খরচ বাবদ ব্যয় হয়েছে।

চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে উল্লেখিত নথিসহ কোম্পানির অবস্থান স্পষ্ট করতে বলা হলো। একইসঙ্গে এফডিআর ফর্মের অনুলিপি, ব্যাংকগুলো থেকে নিশ্চিতকরণপত্র, এখন পর্যন্ত সেই এফডিআরের বিপরীতে কোনো লিয়েন রাখা হয়েছে কি না, ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি তারিখে ভিডিবিএলের ডিপি এ৬ রিপোর্ট সহ সর্বশেষ পোর্টফোলিও প্রতিবেদন, পে অর্ডার/ব্যাংক ড্রাফ্ট/চেক ক্যাশ ভাউচার আইপিও খরচ সংক্রান্ত তথ্য, ২০২১ সালের ২৬ জুনে থেকে ডিসেম্বর পর্যন্ত আইপিওর ব্যাংক প্রতিবেদন এবং উল্লেখ্য বিষয়ে সাধারণ সভার মিটিং রেজুলেশনের অনুলিপি জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com