1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

ভৈরবে পৌর আ.লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯.৫৪ পিএম
  • ৪৩২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নারীনেত্রী শহীদ আইভি রহমানের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯আগষ্ট) দুপুরে চন্ডিবের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতি এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা, ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফরহাদ আহমেদ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলার হাজী মোমেন মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ আলী,আওয়ামীলীগের নেতা মোছাদেক আহমেদ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

এরআগে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন কোরআন খতম। ১০টায় আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,পরে শহীদ আইভি রহমানের স্মরণে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১ টায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।

ভৈরববাসী আইভি রহমান হত্যাসহ গ্রেনেড হামলায় আহত ও নিহত হওয়া নেতাকর্মীদের ও হত্যাকারীদের ফাসিরঁ রায় দ্রুত কার্যকরের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com