1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে ডিইউজে’র শোক

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.২৫ পিএম
  • ৩২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি। এদিন বিকেলে হার্ট অ্যাটাক হওয়ার পর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

হাবিবুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারা বলেন, তিনি ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতী সাংবাদিককে হারালো।

উল্লেখ্য, মেধাবী ও বিচক্ষণ সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। রাজনৈতিক বিট করতেন তিনি। মৃত্যুর দিনেও যুগান্তরের শেষ পাতায় তার নামে লিড স্টোরি ছাপা হয়েছে। এই স্টোরি ফেসবুকে শেয়ারও করেছেন হাবিব।

হাবিবুর রহমান খান ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com