1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে ডেনমার্ক

  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১০.৫১ এএম
  • ১৯১ Time View

ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে ডেনমার্ক। আগামী বছরে এই যুদ্ধবিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দেয়া হবে।

রোববার (২০ আগস্ট) ডেনমার্ক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনর সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমানে ওঠেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটি ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার কথা বলেছে দেশটি। যার মধ্যে কয়েকটি বিমান আগামী বছরের শুরুতেই দেয়ার প্রতিজ্ঞা করেন ফ্রেডেরিকসেন।

এর আগে নেদারল্যান্ডস সফরে যান জেলেনস্কি। সে সময় দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটও এফ সিক্সটিন যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কয়টি বিমান দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি। দেশটির কাছে বর্তমানে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে ডেনমার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেয়ার বিনিময়ে ন্যাটো জোটের সদস্য হবে না ইউক্রেন।

বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ দুপথেই হামলা চালাতে সক্ষম। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-১৬ বিমান তৈরি ও বিশ্বজুড়ে তা রফতানি করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে, ফাইটার জেট পরিচালনায় দক্ষ হতে সময় লাগে। আপাতত এ বিমান ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করবে।

এদিকে,  রাশিয়ার সীমান্ত অঞ্চল এবং রাজধানী মস্কোয় সম্প্রতি ড্রোন হামলা বেড়েছে। রোববার (২০ আগস্ট) রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন হামলার কারণে মস্কোর দুটি বিমানবন্দরের ফ্লাইটের গতিপথও কিছু সময়ের জন্য বদলাতে হয়েছে। তবে রুশ ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com