1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত শতাধিক আটক ১০

  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৯.৩২ পিএম
  • ৩১৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ শহরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত, কর্মকর্তাসহ ১০/১২ জন পুলিশ ও শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় পুলিশ কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় প্রায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বেগতিক হলে পুলিশ রায়টকার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদত্যাগকারী মেয়র জি কে গউছ জানান, কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচি ছিল। শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে পৌছুলে পুলিশ অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, কোন ধরনের উত্তেজনা ছাড়াই অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এর নির্দেশে হঠাৎ পুলিশবিএনপি নেতাকর্মীদের উপর গুলি ছুড়ে। পুলিশ দফায় দফায় গুলি ছুড়তে থাকে তিনি বলেন, তারা আমার বাসায় এসেও গুলি ছুড়েছে।

আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন অনেককেই আমার ঘর থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করেছে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত পুলিশের উপর হামলা করে। তাদের ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ তাদের প্রতিহত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে পৌছে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে তখন পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাঁধে দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলিবিদ্ধ হন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com