1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের কমিটি ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৯.২৭ পিএম
  • ৩৬৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক কে সভাপতি ও এম আর আলী ফাহিম কে সাধারণ সম্পাদক করে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এর কমিটি ঘোষণা করা হয়েছে। ২১১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যদের মধ্যে আরো রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

গতকাল ১৭ই আগস্ট ২০২৩ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে উত্তরাঞ্চলে ঐক্যবদ্ধ শক্তিশালী এ সংগঠন কাজ করবে।

এসময় নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসার সুযোগ দেয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর অন্যায় ও জুলুম মিথ্যা মামলায় ফরমায়েশি রায় এবং দেশের জনগণকে ফ্যাসিবাদী সরকারের জুলুমের হাত থেকে মুক্তির লক্ষ্যে এক ও অভিন্ন ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি ও সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের যেকোনো বিপদে—আপদে আমরা সর্বদা পাশে থেকে জাতীয়তাবাদী শক্তিকে সার্বিক সহযোগিতা করবো। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে সসম্মানে দেশের মাটিতে ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলনরত উত্তরাঞ্চলীয় নেতাকর্মীদেরকে ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতনের শিকার ব্যক্তিদের সকল ধরনের সহযোগিতা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কোন বিভেদ নয় বন্ধুত্ব, সন্ত্রাস নয় শান্তি, এক দলীয় স্বৈরশাসন নয় বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ ফোরাম সহযোগিতা করে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com