1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব কৃষি অর্থায়ন সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও আইপেজ গ্লোবাল লিমিটেডের চুক্তি ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

২৭৮ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ১০.৪৮ এএম
  • ১৮৫ Time View

২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৪৬টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ, ৮১ হাজার ২৩৯টি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি পাঠ্যপুস্তক রয়েছে।

২৭৮ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে এ পাঠ্যপুস্তক কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকা দিয়ে ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়ছে।

এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। অনুমোদিত এ সাত প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮৩৮ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার ২৭৮ টাকা। সম্পূর্ণ অর্থ জিওবি থেকে ব্যয় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com