1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভারতের রপ্তানি আয় কমেছে ১৫.৮৮%

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.৪৩ এএম
  • ৩১১ Time View

ভারতে গত জুলাইয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩২২৫ কোটি ডলার; যা এক বছরের ব্যবধানে ১৫ দশমিক ৮৮ শতাংশ কম। এ নিয়ে টানা ছয় মাস ভারতের রপ্তানি কমলো।

একইসাথে গত এক বছরের ব্যবধানে দেশটির আমদানি ১৭ শতাংশ কমে ৫২৯২ কোটিতে নেমেছে। ফলে রপ্তানি আয় কমার পাশাপাশি ভারতের বাণিজ্য ঘাটতি ৪৭৬ কোটি ডলার কমে হয়েছে ২০৬৭ কোটি।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবর্ষের প্রথম চার মাসেও (এপ্রিল-জুলাই) ভারতের রপ্তানি কমেছে ১৪.৩২%। মূলত পেট্রোপণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং গয়নার রপ্তানি কমার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে। আমদানি কমেছে সোনা ও অশোধিত তেলের।

মাস দুয়েকের মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের রপ্তানিকারীদের সংগঠন ফিয়োর ডিজি-সিইও অজয় সহায় ও ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান অরুণ কুমার গারোদিয়ার অবশ্য মত, বিশ্বে চাহিদা কমাই ভারতের রপ্তানি কমার কারণ। বিশ্বে চাহিদা কমার মূল কারণ মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংকের সুদ বৃদ্ধি। তবে সম্প্রতি বিদেশে মূল্যবৃদ্ধি কমার লক্ষণ দেখা যাচ্ছে। ফলে মাস দুয়েকের মধ্যে রপ্তানি বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com