1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪.০২ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল।

সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৫১,৫১/এ পুরানা পল্টন (৯ম তলা), ঢাকায় ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com