1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

কৃষি প্রকল্পে কোটি টাকা বিনিয়োগ করবে ইমাম বাটন

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৮৯ Time View

কৃষি প্রকল্পে ১ কোটি টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ বরগুনার মহিষডাঙ্গায় আট বিঘা জমিসহ একটি কৃষি প্রকল্প ইজারা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কৃষি ব্যবসা করবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা এ কোম্পানি সর্বশেষ ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২০ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইমাম বাটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪ টাকা ৮১ পয়সা।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক বোতাম প্রস্তুতকারক কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩ কোটি ২২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৭ লাখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com