1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

যেসব জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৬২ Time View

‘আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে,’ ব্যবহারকারীদের এমন সতর্কবার্তাই দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কোম্পানি বলছে, এই সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সুরক্ষিত করার যথেষ্ট সময় পাবেন।

এই অ্যাকাউন্ট মোছার কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। আর এটি কেবল নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বেলাতেই প্রযোজ্য। গুগলের দাবি, তারা এখন পর্যন্ত নিরাপদ উপায়ে এই কাজ করছে। আর এমনটি করার কারণ হিসেবে তারা বলছে, পুরোনো অ্যাকাউন্টে সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার বিষয়টি।

গুগলের বিবেচনায়, কোনো অ্যাকাউন্ট তখনই নিষ্ক্রিয় হয়ে যায়, যদি কেউ এতে দুই বছরের মধ্যে লগইন না করে। আর কেবল জিমেইল ইনবক্স নয়, বরং একই লগইন ব্যবহার করে ইউটিউব দেখা বা গুগল সার্চ চালানো বা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোডের মতো বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত।

গুগল আরও বলেছে, যেসব অ্যাকাউন্টে ‘গিফট কার্ড’ আকারে অর্থ উপার্জিত হয়, সেগুলো বন্ধ হবে না।

মে মাসে গুগল সতর্ক করেছিল তারা শীঘ্রই অ্যাকাউন্ট মুছতে শুরু করবে। কোম্পানি আরও যোগ করে, এমনটি করার সম্ভাব্য কারণ সেইসব অ্যাকাউন্ট কেউ হাতিয়ে নিতে বা বিভিন্ন অনলাইন অপরাধে ব্যবহার করতে পারে।

একবার অ্যাকাউন্ট মুছে ফেলার পর এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ইমেইল ঠিকানাই আর ব্যবহার করা যাবে না। এর ফলে, কেউ পুরোনো বা রিকভার করা ইমেইল ঠিকানা চুরি করতে পারবে না বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com