1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সকল খুনির রায় কার্যকর না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না: মিজানুর রহমান মিজু

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুই বাংলাদেশ। স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে বাংলাদেশের জন্ম হতো না। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যারা এখনো বিদেশে আরাম—আয়েশে দিন কাটাচ্ছে তাদের ফাঁসির কাষ্ঠে না ঝুলানো পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে না বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭৫’র ১৫ই আগষ্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলংকজনক অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। স্বাধীনতার ৫০ বছরে এসে তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই। ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর খুনিরা যারা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে পূর্ণ রায় বাস্তবায়ন করতে হবে।

মিজানুর রহমান মিজু বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন ছিল পাকিস্তানিদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করা। তিনি তাঁর স্বপ্ন পূরণ করেছেন। তাঁর ত্যাগের বিনিময়েই আমার পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে যে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চট্টগ্রাম বিভাগীয় শাখার সিনিয়র সহ—সভাপতি ডা. বিধান মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয়প্রকাশ নারায়ণ রক্ষিত, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, চট্টগ্রাম বিভাগের সহ—সভাপতি শ্যামল দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা অর্পনা বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন, হিমু রক্ষিত, সাগর রক্ষিত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com