1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম খান

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ৮ই আগষ্ট ২০২৩ ইংরেজী মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে বাংলাদেশ মুসলিম লীগ-বি এম এল-এর পুনর্গঠন দিবস উপলক্ষে দলীয় চেয়ারম্যান এড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির ভাষণে জনাব নজরুল ইসলাম খান বলেন- মুসলিম লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। বাংলাদেশ আমলে মুসলিম লীগের অনেক নেতার জনপ্রিয়তা ছিল তবে অনেক মুুসলিম লীগ নেতার অতীত কর্মকান্ডের জন্য তারা জনপ্রিয়তা হারাইয়াছিল। ১৯৭১ সালে তারা যা করেছিল তা ছিল তাদের রাজনৈতিক ভূল। তারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে রাজনীতি করতে চায় তাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য কলবরেটস এ্যাক্ট বাতিল করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল মত ও পথের ব্যক্তিদের এক ফ্লাট ফর্মে এনে দেশের কল্যানে কাজ করার জন্য সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়াছিলেন। স্বাধীনতা লাভের তীব্র আকাঙ্খা থেকে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেছিল। কিন্তু আমরা এখন কি দেখতেছি। স্বাধীনতার সুফল ছিনতাই হয়ে গেছে। ব্যালট বাক্সে ভোটের আগের দিন ব্যালট ভর্ত্তি হয়ে যায়। যেই সরকারের অধীনে এই রকম নির্বাচন হয় সেই সরকারের আমলে কোন নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তাই এই সরকারকে ক্ষমতায় রেখে, এই সংসদ বহাল রেখে, এই নির্বাচন কমিশনের মত অনুগত নির্বাচন কমিশন দিয়ে কোন নির্বাচন হতে পারে না নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এট এখন সকল দলের, মতের, পথের জনগনের দাবী। দেশকে বসবাসের অযোগ্য করা ফেলা হয়েছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অহেতুকভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। এটা সহ্য করা যায়না। যদি এই অত্যাচার সহ্য করা হয় তাহলে মুক্তিযোদ্ধাদের সহিত, গুম খুনের স্বীকার হওয়া ব্যক্তিদের সহিত, স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলনরত জনগনের সহিত, হামলা মামলায় ক্ষতিগ্রস্থ রাজনৈতিক নেতা-কর্মীদের সহিত বিশ¡াসঘাতকতা করা হবে। রাজনৈতিক কারনে যারা আইনকে ব্যবহার করে তাদের হাতে আইন তুলে দেয়া যায় না। দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না। গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। এই স্বৈচাচারি সরকারকে বিদায় নিতে হবে। আন্দোলরত জনগণের বিজয় হবে ইনশাল্লাহ।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির মহাসচিব এড্ভোকেট আবুল কাশেম, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল প্রধান ইসলামিক ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মওলানা মোহাম্মদ ইলিয়াস রেজা, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ তফাজ্জল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com