1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ৩১৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৫ বারে ১১ লাখ ৫৮ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা  ৯.০১ শতাংশ বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লিবরা ইনফিউশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইসলামী ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com