1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

দেশে বেগম জিয়ার নেতৃত্বেই ভবিষ্যত উন্নয়ন হবে: এনডিপি সভাপতি

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১০.৫৭ পিএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, যুগ্ম-মহাসচিব হাসানুজ্জামান সুমন।

সভায় এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, এই সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাসহ সকল কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন থামবেনা। এইদেশে বেগম জিয়ার নেতৃত্বেই ভবিষ্যত উন্নয়ন হবে। তিনি বলেন, ২০১৪ সালের বেগম জিয়া বলেছিলেন, সকল মানুষকে বিশ্বাস করা যায় কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। আজ প্রমাণ হয়েছে বেগম জিয়া সঠিক কথা বলেছিলেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, আমরা এখন গণতন্ত্র তথা মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করছি। আপনারা জানেন এই ভোটাধিকার আন্দোলনের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া ২০০৭ সাল থেকে আন্দোলন করে যাচ্ছেন। তাদের একজন জেলে আরেকজন এখন নির্বাসিত। আমরা আশা করি এদেশের জনগন তাদের এই ত্যাগকে ২০২৪ সালের নির্বাচনে মূল্যায়ন করবেন। 

এই সরকার যদি জনগণের দাবি মেনে সংবিধান সংশোধন করে পদত্যাগ না করেন তবে এই সরকার, ফ্যাসিস্ট সরকার হিসাবে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য নোবেল পুরস্কার পাবেন ইনশা আল্লাহ!

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জনগণের দাবি মেনে নিয়ে  তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে ২৯শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত ক্ষমতায় থাকুন, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনাকে সম্মান দেয়া হবে কিন্তু যদি আপনার দাম্ভিকতার জন্য কোনও মানুষের ক্ষতি হয় তবে মানুষ বিশ্বাস করবে আপনি জনগণের নেতা নয় আপনি দুর্নীতিবাজ লুটেরাদের নেতা, ১৪ দল আর ৫৮ দলীয় সম্মিলিত জোট দিয়েও আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com