1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

হিরো আলম ও বিএনপির পদযাত্রায় আ.লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় মার্কসবাদী’র তীব্র নিন্দা

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও  সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ১৯ জুলাই ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ঢাকা—১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা ও ভোট জালিয়াতি এবং বিরোধী দল বিএনপির পদযাত্রায় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজধানী ঢাকায় কেন্দ্রে সরকার—প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের নাকের ডগায় নির্বাচনে প্রার্থীর উপরে ও এজেন্টদের উপর এধনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভবনা নাই।

নেতৃদ্বয় বলেন, সরকার ও নির্বাচন কমিশনের ভুমিকা ন্যাক্কার জনক। নির্বাচনে ভোটারের নগণ্য উপস্থিতি প্রমাণ করে এই নির্বাচন কমিশনের উপর জনগনের আস্থা নেই। সরকারের প্রতি যে জনগণের সমর্থন নাই তাই সরকার পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত দমনের পথ বেছে নিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রাও আর সহ্য করতে পারছে না। খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশেও লোক জমায়েতে বাধা দেওয়া হয়েছে। ১২ জুলাই বিএনপির সমাবেশে বাধা দিতে পথচারীদের মোবাইল ফোন পরীক্ষা করাসহ নানা হয়রানি করা হয়েছে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হামলা—মামলা করে বিরোধীদের দমন—পীড়ন করে, জনরোষ থেকে অতীতের কোন স্বৈরাচারী সরকার রক্ষা পায়নি, বর্তমান সরকারও পাবে না।

নেতৃদ্বয়  বলেন, দমন—পীড়নের পথ পরিহার করে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন দিন। সরকারের দমন—পীড়নের বিরুদ্ধে এবং হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলনে দেশবাসীকে শরীর হওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com