1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের প্রস্তুতি নিতে আ. লীগকে এনডিপি’র আহ্বান

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৯ জুলাই ২০২৩ সংবিধানে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে বর্তমান সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে মালিবাগ মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকি পর্যন্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পদযাত্রা পূর্ব সমাবেশে এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, এই  সরকার একটি ফ্যাসিস্ট জালিম সরকার, এরা জনগণের কথা ভাবে না তাই ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্র তারা জনগণের উপর অত্যাচার করছে। মানুষের ভোটাধিকার হরণ পর এখন মিছিল মিটিংয়ের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। গত ডিসেম্বরের জনগণের অসুবিধার কথা বলে বিএনপিকে রাস্তায় মিটিং করতে দেয় নি কিন্তু এখন গণ অভ্যুত্থানের ভয়ে এখন নিজেরাই গাড়ি ভাড়া করে রাস্তা বন্ধ করে শোভা যাত্রা করছে। তারা জনগণকে ভয় করে তাই জনগণের প্রিয় নেত্রী বেগম জিয়াকে বন্দী করে রাখছে আর জনসমাগম নিয়ন্ত্রণ করার জন্য বিনা উস্কানিতে মিছিলে হামলা করছে।

সভায় এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, আমরা এখন ১ দফা দাবি আদায়ে রাস্তায় আছি ইনশা আল্লাহ জনগণকে সাথে নিয়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিশ্চিত করে ঘরে ফিরবো। এখন আর বলতে চাইনা যে, আপনারা বিগত বৎসর গুলিতে কত লুটপাট করেছেন আর অপরিকল্পিত ভাবে “বেশি কাজ বেশি লাভ” এর আশায় উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছেন। তিনি বলেন, আওয়ামীলীগকে অনুরোধ করবো আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তির পরিবেশ সৃষ্টি না করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা যেটাকে উন্নয়ন বলছেন তা যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে জনগণ আপনাদের আবার ক্ষমতায় আনবে আর যদি সেটা উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট হয় তবে আপনাদের পরবর্তী ২০২৯ সনের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে এবং ঐ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনই হবে। 

পদযাত্রা কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, ঢাকা দক্ষিণের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও সহ সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান ও প্রচার সম্পাদক সাকিব ভূইয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com