1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

ন্যাশনাল টিতে আবেদন স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.৪৫ এএম
  • ৯৪৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য শেয়ার আবেদন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এই আবেদন স্থগিত করা হয়েছে

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ন্যাশনাল টি উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা না পাওয়া পরযন্ত আবেদন স্থগিত থাকবে।

জানা গেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। বিএসইসি কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com