1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পাকিস্তানে ঈদের দিন কারাগার থেকে ১৩ বন্দী পলাতক

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬.৩০ পিএম
  • ২৭৫ Time View

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান কারাগারে থাকা ১৩ বন্দি পালিয়েছেন। অবশ্য পালানোর সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। পলাতক অন্য আসামিদের খোঁজে তল্লাশি চলছে।

সোমবার (৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জেলা অফিসার মুহাম্মাদ নাইম আচাকজাই সিএনএনকে বলেন, গত বৃহস্পতিবার (২৯ জুন) চামান জেলা কারাগার থেকে ঈদুল আজহার দিন ১৭ বন্দিকে নামাজ পড়ার জন্য বের করা হয়। এ সময় তারা হমলা চালিয়ে কর্তব্যরত দুই অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষও  হয়।

আচাকজাই বলেন, বন্দিদের হামলায় তিন পুলিশ অফিসার আহত হন। অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দির মৃত্যু এবং দুই বন্দি আহত হন। আহতদের আটক করা সম্ভব হয়েছে। বন্দিদের একজন অবশ্য পুলিশের কাছে আত্মসর্ম্পণ করেন, বাকি ১৩ জন পালিয়ে যান।

তিনি বলেন, পলাতকরা খুন, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন  মামলার আসামি ছিলেন। তাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কারাগারটি শহরের সবচেয়ে ব্যস্ততম তাজ রোডে অবস্থিত। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। পলাতক আসামিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা অফিসার জানান, কারাগারে ডিউটি করতে সব সময় ২৫ অফিসার থাকেন; কিন্তু ঈদের কারণে ওই শিফটে কম ছিল। এ ঘটনায় তিন পুলিশ অফিসারসহ ১০ জনকে বরখাস্ত করেছে চামান পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com