1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কোস্টগার্ডের নতুন ৫ জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ৬.১৫ পিএম
  • ২৪৮ Time View

দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্রগামী পাঁচটি জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে দুটি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি), দুটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন রয়েছে।

বুধবার (২১ জুন) চট্টগ্রামের পতেঙ্গায় এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড বহরে নতুন সংযোজিত জাহাজগুলো আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত দুটি ইনসোর প্যাট্রল ভেসেল বিসিজিএস জয় বাংলা, বিসিজিএস অপূর্ব বাংলা ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং একটি ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি আজ কোস্টগার্ড বহরে যুক্ত হয়েছে।

এ জাহাজগুলো কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদকপাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল জোরদার এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌযান দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়ার পাশাপাশি কোস্টগার্ডের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com