বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

২৬ জুনের মধ্যে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২০৫ Time View


নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহার আগে ২৬ জুনের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সকল প্রকার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার।

২০ জুন ২০২৩ খ্রি. মঙ্গলবার বিকাল ৫ টায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে বিজিএমএ’র অঙ্গসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আশরাফ হাওলাদার বলেন, শ্রমিকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। অথচ মালিকরা ঈদের সময় তাদের বেতন—বোনাস ঠিক মতো পরিশোধ করেন না। অনেক মালিকরা যে শ্রমিকদের ঘামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তাদের সঠিক মূল্যায়ন করেন না, তাদের কথা ভাবেন নাই। প্রতি ঈদই আমরা দেখতে পাই বেতন—বোনাস না পেয়ে শ্রমিকরা আন্দোলন করছেন। এবার যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

সাম্প্রতিক বাজেটে ন্যূনতম ২ হাজার টাকা করারোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিজিএমএ চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষকে নানাবিধ প্রয়োজনে টিআইএন সার্টিফিকেট নিতে হয়। যারা শূন্য রিটার্ন জমা দেন তাদের বেশির ভাগই অসহায় গরিব মানুষ। করযোগ্য আয় না থাকার পরও দেশের অসহায় গরিব মানুষের উপর বাধ্যতামূলক ২ হাজার টাকা কর ধার্য করার সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধান পরিপন্থি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি যুক্ত হয়ে তৃণমূল ঐক্যজোট ও তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে অসহায় শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজ মাস্টার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি স্বেচ্ছাসেবক আন্দোলনের সভাপতি মোঃ শাহজাহান, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি ছাত্র আন্দোলনের সভাপতি সুভাষ চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সহ—সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তিতুমীর চোকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, শ্রমিকনেতা শিয়াবুর রহমান সহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS