1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন শহীদুল ইসলাম ও কাওসার আহমেদ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৯.১৮ পিএম
  • ২৯৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ শহীদুল ইসলাম এবং কাওসার আহমেদ ৷ মোঃ শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কাওসার আহমেদ জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য।

আজ (১৩ জুন) স্বতন্ত্র পরিচালক হিসেবে ডিএসইর ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় যোগদান করেন তারা। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁদের নিয়োগ অনুমোদন দেন৷

পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ৩৪ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নেয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ৷

নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ৷ ডিএসইর পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com