পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। ইস্টার্ণ ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ বোনাস।