1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩: আজীবন সম্মাননা পাচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ১০.১২ পিএম
  • ৪৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল ১২ জুন সোমবার বিকেল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও’র পদ্মা হলে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবালব্র্যান্ডস্ ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড ২০২৩।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি প্রমুখ।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে আজীবন সম্মাননা প্রদান করা করা হবে।

এছাড়াও ঢাকা ক্লাবের চারবারের ডায়নামিক সাবেক প্রেসিডেন্ট শিল্পপতি খায়রুল মজিদ মাহমুদ ও বিশিষ্ট নারী উদ্যোক্তা জেনেটিকা (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলীকেও আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।

দেশের শিল্প-বাণিজ্য সেক্টরের ২৫ জনকে প্রদান করা হবে বর্ষসেরা পদক। অনুষ্ঠানে দেশের তারকা সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সাফল্য কামনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উদযাপন কমিটির চেয়ারম্যান হামিদ মোহাম্মদ জসিম, সদস্য সচিব হাফিজ রহমান, ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com