এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবিদ সীড লিমিটেডের এক কর্পোরেট পরিচালক বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কৃষিবিদ সীডের কর্পোরেট পরিচালক কৃষিবিদ ট্রেডিং লিমিটেড গত ২৩ মে শেয়ার বিক্রির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।