সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৬ জুন) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৩৮৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫২ কোটি ৯৪ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এদিন ৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন আরডি ফুডের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ৪০ কোটি টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৫ লাখ টাকার।
রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ৩১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়াও- লুব-রেফ বাংলাদেশের ২৮ কোটি ৭৪ লাখ, জেমিনি সি ফুডের ২৭ কোটি ৩৯ লাখ, অগ্নি সিস্টেমের ২৩ কোটি ৪৯ লাখ এবং আমরা নেটওয়ার্কসের ২০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।