শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

বিকাশের সাথে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করলো এমটিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬০৭ Time View

ব্যাংকের ডিজিটাইজড সুবিধাগুলোকে আরো উন্নত করার লক্ষ্যে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, বিকাশ সম্প্রতি গ্রাহকদের জন্য ২৪/৭ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করেছে। এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পরিষেবা ডিস্ট্রিবিউটরদের জীবনকে আরো সহজ করে তুলবে। এর ফলে বিকাশের ডিস্ট্রিবিউটররা এমটিবি অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করে ই-মানি তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে এই সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন।

এ উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত এমটিবি’র প্রধান কার্যালয় এমটিবি সেন্টার-এ এক অনুষ্ঠানে বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান যৌথভাবে এই সেবা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস মোঃ খালিদ মাহমুদ খান, গ্রুপ চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন এবং বিকাশ-এর চীফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, চীফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS