1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ, লজ্জা-অপমানে আত্মহত্যার চেষ্টা ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক  রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড)

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৪.২৬ পিএম
  • ৪৭৩ Time View

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

পেশোয়ারের কোচা রিসালদার মসজিদের ভেতরে এ বিস্ফোরণ হয় বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রদেশটির লেডি রিডিং হাসপাতালে আহতদের নেয়া হয়েছে। হাসপাতালটির মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পেশোয়ার ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারে একটি মসজিদে প্রবেশের চেষ্টা করেন। এসময় পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। এসময় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হন।

এই হামলার পরই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা কোচা রিসালদারমসজিদে জড়ো হয়েছিলেন। ঠিক এই সময়ই বিস্ফোরণ ঘটে।

শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করছিলাম। ঠিক এই সময় বিস্ফোরণ হয়। আমি ছিটকে মসজিদের সামনের রাস্তায় গিয়ে পড়ি। চোখ খুলে দেখি আমার চারপাশে লাশ আর লাশ।’

এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com