1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি

দখলকৃত খেরসনে যেসব নিয়ম জারি করলো রাশিয়ার সেনারা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১০.২২ পিএম
  • ৫৯৮ Time View

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সেনাদের হাতে। গণমাধ্যম বিবিসিকে খেরসনের একজন বাসিন্দা জানিয়েছেন, শহরে রাশিয়ার সেনারা নতুন নিয়ম জারি করেছেন।

বৃহস্পতিবার নিনা নামে একজন নারী বিবিসিকে রাশিয়ার আরোপ করা নিয়ম সম্পর্কে বলেন, আমাদের কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। আমাদের স্থানীয় সরকারের সঙ্গে রাশিয়ার সেনাদের চুক্তি হয়েছে এই শহরের কেউ রাশিয়ার সেনাদের ওপর হামলা করবে না এবং তাদের উত্তেজিত করবে না।

তাছাড়া আমরা দলবদ্ধ হয়ে চলতে পারব না। আমরা দ্রুত গাড়ি চালাতে পারব না। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে যেন রাশিয়ার সেনারা গাড়িতে তল্লাশি চালাতে চাইলেই তা পারে। তাছাড়া কাউকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না।

নিনা আরও বলেন, এখন শহর অনেক শান্ত আছে। গতকালও শান্ত ছিল। এর আগে এখানে যুদ্ধ ও গোলাবর্ষণ হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল কেউ তাদের বাসা থেকে বের হয়নি। কারণ এটি খুবই বিপজ্জনক ছিল। কিন্তু আজ মানুষ বাইরে যাচ্ছে। নিজেদের জন্য খাবার কেনার চেষ্টা করছে। আমরা আশা করি এসব সমস্যার সমাধান হবে দ্রুত। সকল সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে। সকল সাধারণ মানুষ লড়াইয়ের বিরুদ্ধে। কিন্তু আমাদের করার কিছু নেই।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com